• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
  • ই-পেপার

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ। দোকানপাট ভাংচুর

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

সুবর্ণগ্রাম সংবাদ. মাদারীপুর।

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া -পাল্টা ধাওয়া পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষই একাধিক ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। এছাড়াও বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয় ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে শহরের সবুজবাগ এলাকা ও বটতলা এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়।

এরই জের ধরে শুক্রবার বিকেলে সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে মারধর করে আহত করেন বটতলা এলাকার জিলান, আরমান, মুবিন, সাফিনসহ তাদের পক্ষের কিশোররা। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে ৮ টার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দেশীয় অস্ত্র, হাতবোমা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় । এ সময় উভয় পক্ষ প্রায় ৩০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব-৮ এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষই একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটনায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
-এসকে অভিজিৎ. মাদারীপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category