সুবর্ণগ্রাম সংবাদ. মাদারীপুর ॥
বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর আল্লামা মামুনুল হক বলেন, স্বাধীনতার পর সন্ত্রাসবাদ, গুন্ডামি ও ফ্যাসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের মানুষ যখন ভাতের ও ভোটের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, ঠিক তখনই গুম-খুন হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ ভেবেছিল আর কোনদিন শোষিত হতে হবে না। কিন্তু সেই দৃশ্যের পরিবর্তণ হয়নি। আগে বিদেশিদের সাথে শোষিত হয়েছে, এখন স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশি মানুষ দ্বারা শোষিত হচ্ছে। শুধু শাসকের ধরণ বদলেছে কিন্তু শোষনের ধরণ পাল্টায়নি।
তিনি আরো বলেন, আমাদের অন্যতম অঙ্গিকার হলো ধর্ম, বর্ণ, নারী, পুরুষ সকলের জন্য ন্যায্যতার ভিত্তিতে সুষম অধিকার বন্টনের ভিত্তিতে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইন্নাশাল্লাহ। আমাদের এগারো দলের অন্যতম প্রধান লক্ষ্য হলো দুর্নীতি এবং দেশের সম্পদ লুটপাটের রাজনীতির বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে একটি মহান ঐক্য গড়ে তুলবো। এদেশের মানুষ অনেক পরিশ্রমী, লক্ষ্য করে দেখবেন এদেশের কৃষকরা ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে সোনার ফসল বলায়। এদেশের শ্রমিকরা হাড়ভাঙ্গা খাটুনি খেতে মিল করখানায় উৎপাদক করেন। এদেশের ভ্যানগাড়ি চালক, ঠেলাগাড়ি চালক, রিকসা চালক তারা মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে পয়সা উপার্জন করেন। এদেশে ব্যবসায়িরা ক্ষুদ্র মাঝারী ব্যসায়িরা দিন রাত পরিশ্রম করে ছুটতে থাকেন, এভাবেই তারা জীবনকে পানি করে টাকা উপার্জন করেন। ব্যবসায়ি উদ্যোক্তরা ফ্যাক্টরী করে ব্যক্তি উদ্যোগে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস নেতা আরো বলেন, এদেশের অনেক যুবকরা প্রবাসে যায়, বিদেশে গিয়ে প্রবাস জীবন যাপন করে, আমরা দেশে থেকে মনে করি তারা বিদেশে আয়েশি জীবন যাপন করেন। প্রবাসীরা বিদেশে গিয়ে আয়েশি জীবন যাপন করেন না। তাদের জীবন যুদ্ধ দেখলে চোখে পানি এসে যায়। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধরা আট ঘন্টার জায়গায় ১০ ঘন্টা ১২ ঘন্টা ১৪ ঘন্টা ওভার টাইম করেন। শুধু একটু স্বপ্ন নিয়ে, আমি একটু ওভার টাইম করলে আমরা পরিবার ভালো থাকবে, আমার দেশটা ভালো থাকবে। এভাবেই সব ব্যক্তি উদ্যোগ থেকে, প্রাইভেট সেক্টর থেকে কৃষক, শ্রমিক, মজলুম, ব্যবসায়ি, প্রবাসী মিলে বাংলাদেশের জন্য একটু একটু করে সম্পদ জমা করেন।
মাদারীপুর-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস-এর রিক্সা প্রতিকের প্রার্থী মুফতি আব্দুস সোবহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসাইন, বাংলাদেশ জাময়াতে ইসলামি কেন্দ্রীয় কর্ম পরিষদ-এর সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী, এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমদ, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমান, সাবেক নায়েবে আমির ড. কাজী আবুল বাসার, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসাইন প্রমুখ।
-সঞ্জয় কর্মকার অভিজিৎ. মাদারীপুর ॥