• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • ই-পেপার

পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সুবর্ণগ্রাম সংবাদ. কালকিনি ॥

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সমন্বয়ে গঠিত ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক মো. জাফরুল হাসান বলেন, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মত প্রকাশের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের বড় বাধা হলো অনৈক্য। যে কারনে দেশের বিভিন্নস্থানে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। তাই সাংবাদিকদের ওপর এ আঘাত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার সকালে জেলা ও বিভিন্ন উপজেলার পেশাদার সাংবাদিকদের উপস্থিতিতে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন অনুষ্ঠানে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৈত্রি মিডিয়ার সাধারন সম্পাদক এস.এম আরাফাত হাসান, কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি এইচ এম মিলন, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের ফকির লিটন, কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান, ভূরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.ম. হারুন অর রশিদ, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আশরাফুর রহমান হাকিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহাজালাল সরদার, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন, রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির যুগ্নসাধারন সম্পাদক মো. রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর, কালকিনি ও ডাসারের পেশাধার সাংবাদিকবৃন্দরা।

-মো. জাফরুল হাসান. কালকিনি ॥


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category