স্টাফ রিপোর্টার. মাদারীপুর ॥
মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তার কার্যালয় মাদারীপুরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে দিবসটি উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতন মূলক ভিডিও প্রদর্শন, লিফলেট বিতরণ, নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা এবং পুরস্কার বিতরণ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জীবাংশু দাস, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ইকরাম হোসেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আছির উদ্দিন।
কুইজ প্রতিযোগিতায় দুটি ভাগে বিভক্ত হয়ে জেলার রেস্তোঁরা মালিক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় দুই গ্রুপের প্রথম তিনজন করে ছয় জনকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
-মনজুর হোসেন. মাদারীপুর ॥