মাদারীপুর-০২ আসনের হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী মুহা. কামরুল ইসলাম সাইদকে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে জজ কোর্ট চত্বরে নির্বাচনী বিচারিক কমিটির চেয়ারম্যান ২ হাজার টাকা জরিমানা করেন ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭(গ) লঙ্ঘন করায় মাদারীপুর-০২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক এই প্রার্থীকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি (সামারি ট্রায়াল)-এর মাধ্যমে দোষী সাব্যস্ত করে ২ হাজার টাকা অর্থদ- ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
স্বতন্ত্র প্রার্থী মুহা. কামরুল ইসলাম সাইদ গাড়িতে আচরণ বিধি লঙ্ঘন করে ব্যানার সাঁটিয়েছিলেন। এই আচরণবিধি লঙ্ঘন করায় মাদারীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ) এই আদেশ দেন।
মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
-মনজুর হোসেন. মাদারীপুর।