• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • ই-পেপার

মাদারীপুর-১ আসন : প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ॥ বিএনপি প্রার্থীর প্রতিদ্ব›দ্ধী বিদ্রোহী দুই প্রার্থী

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সুবর্ণগ্রাম সংবাদ. মাদারীপুর ॥

 

পদ্মা ও আড়িয়াল খাঁ বেষ্টিত মাদারীপুর জেলার শিবচরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শিবচর উপজেলাটি হচ্ছে মাদারীপুর-১ আসন। দীর্ঘ ১৭ বছর এটি আওয়ামীলীগের ঘাটি বলে পরিচিত। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর এই চিত্র পাল্টাতে শুরু করে। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্যদলগুলোর প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এই আসনে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির বিদ্রোহী দুই প্রার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর ১ আসনে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ নির্বাচিত হন আবুল খায়ের চৌধুরী। এরপর ১৯৯১ সালে আওয়ামীলীগ থেকে ইলিয়াস আহমেদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর পর উপ নির্বাচনে তারই ছেলে নূর-ই-আলম চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি থেকে আবুল খায়ের চৌধুরী নির্বাচিত হন। ওই বছরের জুনে ফের নির্বাচন হলে আসনটিতে জয় লাভ করেন আওয়ামীলীগের নূর-ই আলম চৌধুরী। এরপর থেকে ২০২৪ এর ৫ আগষ্ট পর্যন্ত এই আসনে সংসদ সদস্য ছিলেন আওয়ামীলীগের নূর ই আলম চৌধুরী। দীর্ঘ বছর এই আসনে আওয়ামীলীগ থাকায়  কোনঠাসা হয়ে থাকে বিএনপি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই চিত্র পালটে যায়। আওয়ামীলীগে নেতাকর্মীরা জেল হাজতে ও পালিয়ে থাকায় বিএনপিসহ অন্যান্য দলগুলোর তৎপরতা বেড়ে যায়।

এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা চৌধুরী মিঠু। তবে প্রথমে মাদারীপুর ১ আসনে শিবচরে বিএনপি কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়। মনোনয়ন দেয়ার পর দিন বিকেলেই প্রার্থীতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড। পরবর্তীতে বিএনপি থেকে নাদিরা চৌধুরী মিঠুকে মনোনয়ন দেয়া হয়। এদিকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হন কামাল জামান মোল্লা ও জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।

কামাল জামান মোল্লা জাহাজ প্রতীক ও সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী ফুটবল প্রতিক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহাজ প্রতীকের কামাল জামান মোল্লার নির্বাচনী প্রচারণায় এসে যুক্ত হয়েছেন তার বড় ভাই আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ আওয়ামীলীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। এতে করে বিএনপির মধ্যে চরম ক্ষোভ দেখা যায়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনে বিএনপি ও বিদ্রোহী দুই প্রার্থী ছাড়াও আরো ৭ জন প্রার্থী আছেন। তারা হলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন, গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান।

নাম না প্রকাশে বিএনপির একাধিক নেতাকর্মী জানান, আসনটিতে বিএনপির প্রচুর ভোটার আছে। তবে নির্বাচনকে ঘিরে মাঠেও বিএনপির তিনটি গ্রুপে ভাগ রয়েছে। তবে আমরা মনে করি যত ভাগই থাকুক না কেন যারা মনেপ্রাণে বিএনপির সমর্থক তারা ধানের শীষের পক্ষে আছেন এবং ভোট দিবেন।

বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু বলেন, শিবচরে বিএনপিকে বিজয়ী করতে আমরা কাজ করে যাচ্ছি। ভোটারদের কাছে যাচ্ছি। ইনশাআল্লাহ এবার সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে শিবচরে বিএনপি জয় লাভ করবে।

কামাল জামান মোল্লা বলেন, বিএনপি থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছিলো। পরে আমি ষরযন্ত্রের শিকার হয়েছি। আমার মনোনয়ন স্থগিত করা হয়। পরবর্তীকে আমাকে মনোনয় না দেয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এই আসনে তৃণমূল পর্যায়ে আমার জনপ্রিয়তা বেশি। তাই আশা করছি আমি জয়লাভ হতে পারবো।

উল্লেখ্য, উল্লেখ্য, শিবচর পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৮৭ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৩ হাজার ৯৪৪ জন। এছাড়া ২ জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। পদ্মা নদী আর আড়িয়াল খাঁ নদ বেষ্টিত এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১০২টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category