• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • ই-পেপার

কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ

Reporter Name / ৭০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

কালকিনি অফিস ॥

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরের কালকিনিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঘণ্টাব্যাপী কালকিনি উপজেলার সকল সরকারী কর্মচারীবৃন্দের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশে ২২ লাখ কর্মচারী রয়েছে। তারা দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। প্রতি ৫ বছর পরপর পে-স্কেল বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও ১৭ বছর যাবত তা হচ্ছেনা। সম্প্রতি অন্তর্বর্তী সরকার পে-কমিশন বাস্তবায়নের জন্য কমিটি গঠন করলেও তা বাস্তবায়ন না করে তালবাহানা করা হচ্ছে। তাই দ্রুত পে-স্কেল বাস্তবায়ন করার দাবি জানানো হয় কর্মসূচি থেকে। দ্রুত পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ তারিখে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সরকারী কর্মচারী ক্লাবের সভাপতি মীর সাইফুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক সাহদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, তথ্য ও সম্প্রচার সম্পাদক খবির হোসেন, কালকিনি পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আঃ হাকিম, উপজেলা ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ কালকিনি উপজেলার বিভিন্ন সরকারী , আধা-সরকারী ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।

-মো. জাফরুল হাসান. কালকিনি. মাদারীপুর ॥


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category