• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • ই-পেপার

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ-১ শাখা থেকে জারি করা উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাগণের মধ্যে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী সারদার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) সাহেব আলী পাঠানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে, রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া রাজশাহীতে সংযুক্ত রেঞ্জ ডিআইজির অফিসের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে পিটিসি রংপুরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি এবং অ্যান্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়ার অ্যান্টি  টেররিজম  ইউনিটে পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category