• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
  • ই-পেপার

কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

সুবর্ণগ্রাম সংবাদ. মাদারীপুর ॥

মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগীতায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সূর্য্যমনি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), রায়পুর গ্রামের নজরুল বেপারীর ছেলে মো. ইউসুফ (১৮) এবং সূর্যমণি গ্রামের সোহেল ঢালির ছেলে হাসান ঢালি (২৮)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬৭ পিস ইয়াবা, ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ২৮০ টাকা। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন প্রশাসন।

যৌথবাহিনীর সূত্র জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে। তবে মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে নারীসহ তিনজন মাদক ব্যসায়ীকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

-মো. জাফরুল হাসান. কালকিনি ॥


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category