• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
  • ই-পেপার

মাদারীপুর-২ আসন : মাদারীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

সুবর্ণগ্রাম সংবাদ. মাদারীপুর ॥

সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যকে (কলস) পৃথক ভাবে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি শোকজ করেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে তাদের শোকজ করা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি দুই প্রার্থীকে সশরীরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারী মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারে বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মিল্টন বৈদ্যে (কলস) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য মাদারীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কাছে একটি লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে রবিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ) স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৬ (ক) অনুসারে প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাবেন; এবং প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা এবং অন্যান্য প্রচারাভিযান প- বা তাতে বাধা প্রদান বা ভীতিসঞ্চারমূলল কিছু করা যাবে না মর্মে বিধান আছে। দাখিলকৃত অভিযোগ মতে আপনার (জাহান্দার আলী জাহান) সমর্থকবৃন্দ বল প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের নির্বাচনি প্রচারনায় বাধা প্রদান করেছেন। এই প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে না এবং নির্বাচন কমিশন বরাবর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হবে না সে মর্মে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য কমিটি কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে।

অপরদিকে, আচরণবিধি লঙ্ঘন করে মোটর শোডাউন করায় স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যকেও রবিবার শোকজ করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (ক) অনুসারে নির্বাচনি প্রচারণায় কোন বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোন যান্ত্রিক বাহন সহকারে কোন মিছিল, জনসভা কিংবা কোনরূপ শোডাউন করতে পারবেন না মর্মে বিধান আছে। তারপরও মিল্টন বৈদ্য শোডাউন করে এই আচরণবিধি লঙ্ঘন করেছেন মর্মে কমিটির নিকট প্রতীয়মান হচ্ছে। তাই তার বিরুদ্ধে কেন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে।

এসব অভিযোগের জন্য উভয় প্রার্থীকে আগামী ১০ ফেব্রুয়ারি তাঁদের সশরীরে হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে।

মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-মনজুর হোসেন. মাদারীপুর ॥


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category