
অবশেষে অনশনরত স্বামীর হাত ধরে ঘরে ফিরলেন সেই স্ত্রী
সুবর্ণগ্রাম সংবাদ. কালকিনি ॥
মাদারীপুরের ডাসারে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনশনরত স্বামী বিশ্বজিৎ পাত্র ঘরে ফিরলেন স্ত্রী অনুশীলা বাড়ৈ।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সারে ১১ টার দিকে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে। এর আগে গত চার দিন ধরে স্ত্রীর বাড়িতে অনশন করেন স্বামী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১০ বছরের প্রেমের সম্পর্কের পর ৪ বছর আগে প্রেমিক বিশ্বজিৎ পাত্রকে ভালবেসে বিয়ে করেছিলেন প্রেমিকা অনুশীলা বাড়ৈকে। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে তার ভালবাসার মানুষটির সকল আবদার পূরণ করছেন তিনি। লাখ লাখ টাকা খরচ করে নাসিংয়ে পড়িয়েছেন অনুশীলা বাড়ৈকে। চাকুরি পাওয়ার পরেই যোগাযোগ বিছিন্ন করেন বিশ্বজিৎ পাত্রের সাথে। এক সপ্তাহ আগে বিশ্বজিৎ পাত্র জানতে পারেন, তাকে না জানিয়ে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। এক মুহুর্তেও ভাবতে পারেননি তার প্রিয় মানুষটিকে হারাতে হবে। সে তখনই তার ভালবাসার প্রিয় মানুষটিকে ফিরে পেতে স্ত্রীর বাড়ীতে গত চারদিন ধরে অবস্থান করছেন। এমন ঘটনা ছড়িয়ে পড়লে এলকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক গণমাধ্যমে এই সংবাদ প্রচার হয়।
পরে বিষয়টি নিয়ে দুই পরিবার মিলে স্থানীয়দের নিয়ে পারিবারিকভাবে মিমাংসায় বসেন।এরপরেই নিজের ভুল বুঝতে পারেন ওই তরুণী। নিজের ভালবাসার প্রিয় মানুষটির কাছে সকল অভিমান ভুলে তার হাতটি শক্ত করে ধরলেন। অবশেষে জয় হয়েছে বিশ্বজিৎ পাত্রের ভালবাসার।
বিশ্বজিৎ পাত্র বলেন, আমার স্ত্রী কে নিয়ে ঘরে ফিরতে পেরেছে, এটাই আমার বড় পাওয়া। ওকে আমি অনেক ভালোবাসি। আমাদের এই ভালবাসার বন্ধন যাতে সামনে অটুট থাকে সেই আর্শীবাদ করবেন সবাই।
অনুশীলা বাড়ৈ বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবাই মিলে বসে ব্যাপারটি সুন্দরভাবে সমাধান করে দিয়েছে।
-মো. জাফরুল হাসান. কালকিনি ॥