
মাদারীপুরে গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
সুবর্ণগ্রাম সংবাদ. মাদারীপুর ॥
মাদারীপুরের রাজৈরে গৃহবধু ঝুনু আক্তার হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব। রোববার সকালে কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার তরিকুল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে। নিহত ঝুনু বেগম (৪০) মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামের অটোভ্যান চালক মিজানুর শেখের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী।
মামলার এজাহার, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়িরপাশে ক্ষেত্রে রসুণ তুলতে যায় কৃষক মিজান শেখের স্ত্রী ঝুনু বেগম। এ সময় পূর্ব পরিচিত তরিকুল ঝুনুকে ধর্ষণ চেষ্টা চালায়। বাধা দেয়ায় ঝুনুকে শ^াসরোধে হত্যা করে তরিকুল। পরে লাশ পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যায় যুবক। এই ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে পরিবার। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া থেকে প্রধান অভিযুক্ত তরিকুলকে গ্রেফতার করে র্যাব।
নিহতের স্বামী মিজানুর শেখ বলেন, ‘আমি এই হত্যাকান্ডের কঠিন বিচার চাই। আমার তিন সন্তানকে মা হারা যে করেছে তার ফাঁসি চাই।’
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম জানান, ‘ঝুনু বেগম হত্যা মামলার ১২ ঘন্টার মধ্যেই র্যাবের সহায়তায় প্রধান আসামি তরিকুলকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত চলছে।’
-এসকে অভিজিৎ. মাদারীপুর ॥