• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • ই-পেপার

বিএনপি’র সাবেক মন্ত্রীর কবর জিয়ারত করলে এমপি জাহান্দার আলী মিয়া

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বিএনপি’র সাবেক মন্ত্রীর কবর জিয়ারত করলে এমপি জাহান্দার আলী মিয়া
সুবর্ণগ্রাম সংবাদ. মাদারীপুর ॥

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান ভাষা সৈনিক, রাজনীতিবিদ, আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের কবর জিয়ারত করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। সোমবার সকালে সাবেক মন্ত্রীর গ্রামের বাড়িতে গিয়ে জেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন।
জানা গেছে, মাদারীপুরের ভাষা সৈনিক, রাজনীতিবিদ, আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক তৎকালীন বৃহত্তর ফরিদপুর-১৬ আসনের সংসদ সদস্য, ভূমি প্রশাসন ও সংস্কার প্রতিমন্ত্রী ছিলেন আব্দুল মান্নান শিকদার। যিনি ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয় লাভ করেন এবং জিয়াউর রহমানের সরকারের সময় মন্ত্রী সভার সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, খোয়াজপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস শিকদার, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল মীর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. রঞ্জু মুন্সী প্রমুখ।
এ সময় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া চরগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
-মনজুর হোসেন. মাদারীপুর ॥


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category