• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • ই-পেপার

মাদারীপুর জেলা রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে অভিযান করেছেন মাদারীপুরের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 

মাদারীপুর জেলা রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে অভিযান করেছেন মাদারীপুরের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া
সুবর্ণগ্রাম সংবাদ. মাদারীপুর ॥

দালাল ও চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর জেলা রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, মাদারীপুর জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দূর্নীতিমুক্ত অফিস ও সমাজ গঠনে কঠোর হুশিয়ারির অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে অভিযান চালানোর ঘোষনা দেন। এরই অংশ হিসেবে সকালে হঠাৎ এই অভিযান পরিচালিত করেন সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। এ সময় তিনি দলিল লেখক, জমির দাতা-গ্রহীতাদের সাথে কথা বলেন। ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারির তালিকা ও কাগজপত্র জমা দেয়ার আহ্বান জানান।
এ সময় জাহান্দার আলী মিয়া বলেন, তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে দূর্নীতিমুক্ত করতে কাজ শুরু করেছেন। দূর্নীতি, মাদক, চাঁদাবাজ, ঘুষ, কিশোর গ্যাং, ভূমি দস্যুতা প্রতিরোধী কঠোর ব্যবস্থা নিচ্ছেন। গত ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করেছে মাস্তানরা। আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি। দুপুর ২ থেকে ৩ টার দিকে এই অফিসে চাঁদা তোলা হয়। আজকে সবাইকে সতর্ক করা হয়েছে। আগামীতে চাঁদাবাজির সাথে যারা জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
-এসকে অভিজিৎ. মাদারীপুর ॥


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category