
রাজৈরে জুয়া খেলায় বাধা দেয়ায় আওয়ামীলীগের সমর্থকের হামলায় হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতা
সুবর্ণগ্রাম সংবাদ. রাজৈর ॥
মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জেরে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের এক সমর্থক ।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই ঘটনা রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
আহত মো. রুহুল আমিন (৩৭) রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড মোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে।
অভিযুক্ত লালচান শেখ (৩৮) আওয়ামী লীগ সমর্থক। তিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় জুয়া খেলায় বাধা দিয়ে আসছিল স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন। এরই জেরে শুক্রবার রাতে রুহুলের ওপর হামলা চালায় আওয়ামীলীগ সমর্থক লালচান শেখ, তার ভাই সাঈদ শেখসহ লোকজন। এসময় তার বাড়িতেও হামলা চালানো হয়। একপর্যায়ে ৯৯৯ এ কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রুহুল ও তার স্ত্রী-সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় শনিবার দুপুরে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
-সোহেল আহম্মেদ আকাশ. রাজৈর ॥